আব্দুল মজিদ কলেজ
ABDUL MAJID COLLEGE
সুলতানপুর , ডাকঘরঃ উজানীগাঁও, উপজেলাঃ শান্তিগঞ্জ, জেলাঃ সুনামগঞ্জ
কলেজ কোড–২৫০৯, EIIN-130054 স্থাপিত–২০০০ খ্রিঃ
Email-abdulmajidcollege@gmail.com মোবাইল – ০১৩০৯১৩০০৫৪ এমপিও কোডঃ২০২২১৩০০৫৪৩১ স্মারক নংঃ তারিখঃ ১৫/০৯/২০২৬ খ্রি.
ভর্তি বিজ্ঞপ্তি
আব্দুল মজিদ কলেজে একাদশ শ্রেণির নিশ্চায়নকৃত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০/০৯/২৬ খ্রিষ্টাব্দ রোজ রবিবার থেকে ২২/০৯/২৬ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবারের মধ্যে নিম্ন লিখিত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজের অফিস কক্ষে ভর্তির জন্য আহবান করা হলো । ভর্তি ফি বাবদ ১৫০০/=টাকা ও ৬ মাসের বেতন (জুলাই -২৬ থেকে ডিসেম্বর -২৬) ২৫০×৬= ১৫০০/= টাকা। সর্বমোট ৩০০০/= টাকা সোনালী ব্যাংক এর সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
১।পাসপোর্ট সাইজের ৪ কপি ও স্ট্যাম্প সাইজের ২ কপি রঙিন ছবি।
২। মাধ্যমিক /সমমান পরীক্ষা পাশের মূল প্রশংসাপত্র ও সত্যায়িত বিহীন ফটোকপি ২ কপি।
৩। মাধ্যমিক /সমমান পরীক্ষার নম্বর ফর্দ/ একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূলকপি ও ফটোকপি ২ কপি।
৪। সোনালী সেবায় টাকা জমা দানের রশিদ।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)