২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি

                           আব্দুল মজিদ কলেজ

                           ABDUL MAJID COLLEGE          

                             সুলতানপুর , ডাকঘরঃ উজানীগাঁও, উপজেলাঃ শান্তিগঞ্জ, জেলাঃ সুনামগঞ্জ

                                               কলেজ কোড–২৫০৯,                         EIIN-130054    স্থাপিত–২০০০ খ্রিঃ

 Email-abdulmajidcollege@gmail.com      মোবাইল – ০১৩০৯১৩০০৫৪    এমপিও কোডঃ২০২২১৩০০৫৪৩১     স্মারক নংঃ                                                                                        তারিখঃ ১৫/০৯/২০২৬ খ্রি.

 

ভর্তি বিজ্ঞপ্তি

 

আব্দুল মজিদ কলেজে একাদশ শ্রেণির নিশ্চায়নকৃত  ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০/০৯/২৬ খ্রিষ্টাব্দ রোজ রবিবার থেকে ২২/০৯/২৬ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবারের মধ্যে নিম্ন লিখিত  প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজের অফিস কক্ষে  ভর্তির জন্য  আহবান করা হলো ।  ভর্তি  ফি বাবদ ১৫০০/=টাকা ও ৬ মাসের বেতন (জুলাই -২৬ থেকে ডিসেম্বর -২৬) ২৫০×৬= ১৫০০/= টাকা। সর্বমোট ৩০০০/= টাকা সোনালী ব্যাংক এর সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।

 

প্রয়োজনীয় কাগজপত্র 

 

১।পাসপোর্ট সাইজের ৪ কপি ও স্ট্যাম্প সাইজের ২ কপি রঙিন ছবি।

২। মাধ্যমিক /সমমান পরীক্ষা পাশের মূল প্রশংসাপত্র ও সত্যায়িত বিহীন ফটোকপি  ২  কপি।

৩। মাধ্যমিক /সমমান পরীক্ষার নম্বর ফর্দ/ একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূলকপি ও  ফটোকপি  ২ কপি।

৪। সোনালী সেবায় টাকা জমা দানের রশিদ।

 

 

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)